এইচএসসি বাংলা ২য় পত্র সাজেশন ২০২৬ | HSC Bangla 2nd Paper Suggestion 2026

প্রিয় শিক্ষার্থী তুমি যদি এইচএসসি বাংলা ২য় পত্র সাজেশন খুঁজতে এখানে এসে থাক তাহলে সঠিক জায়গায় এসেছ। তোমাদের জন্য আমাদের এখানে সেরা hsc bangla 2nd paper suggestion 2026 দেওয়া হয়েছে।

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বাংলা ২য় পত্রের একটি সম্পূর্ণ এবং গোছানো সাজেশন নিচে দেওয়া হলো। এই সাজেশনটি সিলেবাসের গুরুত্বপূর্ণ ও বারবার আসা প্রশ্নগুলোর ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

এইচএসসি বাংলা ২য় পত্র সাজেশন ২০২৬ 

ব্যাকরণ অংশ 

এই অংশে ভালো নম্বর পেতে হলে নিয়মের পাশাপাশি উদাহরণগুলো বেশি চর্চা করতে হবে।

১. বাংলা উচ্চারণের নিয়ম

বর্ণনামূলক প্রশ্ন:

  • অ-ধ্বনি উচ্চারণের যেকোনো পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো।
  • এ-ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো।
  • ব-ফলা অথবা ম-ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো।

বিকল্প প্রশ্ন :

পরামর্শ: বর্ণনামূলক প্রশ্নের চেয়ে শুদ্ধ উচ্চারণ লেখা বেশি নিরাপদ। অধীত, ঐশ্বর্য, ব্যাকরণ, আহ্বান, ব্রহ্মপুত্র, উদ্যোগ, চিহ্ন, একাডেমি, আবৃত্তি এই শব্দগুলোর উচ্চারণ ভালোভাবে দেখে যাবে।

২. বাংলা বানানের নিয়ম

বর্ণনামূলক প্রশ্ন:

  • বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম অনুযায়ী অতৎসম (তদ্ভব, দেশি, বিদেশি) শব্দের পাঁচটি নিয়ম লেখো। ১০০% কমন
  • ই-কার ব্যবহারের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো।
  • ন-ত্ব ও ষ-ত্ব বিধানের পাঁচটি নিয়ম লেখো।
See also  80+ রেইনকোট গল্পের MCQ প্রশ্নের উত্তর | Rainkot Golper MCQ 2026

বিকল্প প্রশ্ন:

পরামর্শ: অশুদ্ধ বানান শুদ্ধ করে লেখার অংশটি উত্তর করলে ফুল মার্কস পাওয়া সহজ। সান্ত্বনা, উদীচী, বাল্মীকি, অপরাহ্ন, মুহূর্ত, বুদ্ধিজীবী, পৈত্রিক, স্বায়ত্তশাসন এই শব্দগুলোর শুদ্ধ রূপ চর্চা করো।

৩. ব্যাকরণিক শব্দশ্রেণি 

বর্ণনামূলক প্রশ্ন:

  • ব্যাকরণিক শব্দশ্রেণি কাকে বলে? এটি কত প্রকার ও কী কী? উদাহরণসহ আলোচনা করো।
  • আবেগ শব্দ কাকে বলে? এর শ্রেণিবিভাগ আলোচনা করো।
  • বিশেষ্য অথবা বিশেষণ পদ কাকে বলে? এর শ্রেণিবিভাগ উদাহরণসহ লেখো।

বিকল্প প্রশ্ন:

একটি অনুচ্ছেদ বা কয়েকটি বাক্য দেওয়া থাকবে, সেখান থেকে নির্দিষ্ট শব্দশ্রেণি (যেমন: বিশেষণ বা অব্যয়) চিহ্নিত করতে হবে।

৪. শব্দ গঠন: উপসর্গ, সমাস 

উপসর্গ:

  1. “উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে” আলোচনা করো।
  2. উপসর্গ কাকে বলে? এর প্রকারভেদ আলোচনা করো।

সমাস:

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করাটাই পরীক্ষার জন্য সবচেয়ে ভালো বিকল্প।

গুরুত্বপূর্ণ সমাস: সিংহাসন, স্মৃতিসৌধ, পঙ্কজ, পলান্ন, বিষাদসিন্ধু, অহিনকুল, দম্পতি, উপনদী, যথাবিধি।

৫. বাক্যতত্ত্ব 

বর্ণনামূলক প্রশ্ন:

  1. একটি সার্থক বাক্যের কী কী গুণ বা বৈশিষ্ট্য থাকা আবশ্যক? উদাহরণসহ আলোচনা করো।
  2. গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কী কী? উদাহরণসহ লেখো।

বিকল্প প্রশ্ন:

  1. সরল, জটিল ও যৌগিক বাক্যের পারস্পরিক রূপান্তর।
  2. অস্থিবাচক ও নেতিবাচক বাক্যের রূপান্তর।
৬. বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ

এই অংশে ভুল বাক্য দেওয়া থাকবে, সেগুলোকে শুদ্ধ করে লিখতে হবে।

গুরুত্বপূর্ণ কিছু নিয়ম: “একত্রিত” না লিখে “একত্র” লেখা, “সব ছাত্রগণ” না লিখে “সব ছাত্র” বা “ছাত্রগণ” লেখা, “অশ্রুজল” না লিখে “অশ্রু” লেখা।

HSC Bangla 2nd Paper Suggestion 2026

নির্মিতি অংশ

এই অংশে বানিয়ে লেখার সুযোগ থাকলেও একটি নির্দিষ্ট কাঠামো বা ফরম্যাট মেনে চললে বেশি নম্বর পাওয়া যায়।

৭. পারিভাষিক শব্দ ও অনুবাদ  

পারিভাষিক শব্দ (পরামর্শ: এটি উত্তর করা বেশি লাভজনক):

বিগত বছরগুলোর বোর্ড প্রশ্নে আসা শব্দগুলো ভালোভাবে পড়বে। যেমন: Oxygen, Legend, Dynamic, Sub-judice, Hostage, Post-graduate, Manifesto, Global, Embargo, Biography.

See also  অপরিচিতা গল্পের MCQ প্রশ্নের উত্তর HSC পরীক্ষা 2026

অনুবাদ:

ইংরেজি থেকে বাংলায় অনুবাদের জন্য নিয়মিত ছোট ছোট অনুচ্ছেদ চর্চা করো। বিশেষ করে শিক্ষা, চরিত্র, দেশপ্রেম ও নিয়মানুবর্তিতা বিষয়ক অনুচ্ছেদগুলো গুরুত্বপূর্ণ।

৮. দিনলিপি লিখন ও প্রতিবেদন তৈরি 

দিনলিপি (ডায়েরি):

  1. কলেজের প্রথম দিনের অনুভূতি।
  2. একটি ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা।
  3. বইমেলা পরিদর্শনের একটি দিন।

প্রতিবেদন (নোটিশ বা প্রাতিষ্ঠানিক/সংবাদপত্রের জন্য):

  1. তোমার কলেজে উদযাপিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা স্বাধীনতা দিবসের বিবরণ দিয়ে একটি প্রতিবেদন।
  2. খাদ্যে ভেজাল ও এর প্রতিকার নিয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন।
  3. মাদকাসক্তির কুফল ও প্রতিকার সংক্রান্ত প্রতিবেদন।
৯. বৈদ্যুতিন চিঠি (ই-মেইল) ও আবেদনপত্র 

ই-মেইল:

১. ছোট বোনকে পরীক্ষার প্রস্তুতির কথা জানিয়ে বা বড় ভাইকে এইচএসসি পরীক্ষার ফলাফল জানিয়ে ই-মেইল।

২. ঐতিহাসিক কোনো স্থানে ভ্রমণের আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে ই-মেইল।

আবেদনপত্র:

১. কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে “কম্পিউটার অপারেটর” বা “সহকারী শিক্ষক” পদে চাকরির জন্য জীবনবৃত্তান্তসহ আবেদন।

২. করোনাকালীন বা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সাহায্য চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন।

১০. সারাংশ/সারসংক্ষেপ ও ভাবসম্প্রসারণ 

সারাংশ/সারমর্ম:

“আশায় বুক বেঁধে মানুষ…”

“ক্রোধ মানুষের পরম শত্রু…”

“নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো…”

“কোথায় স্বর্গ কোথায় নরক…”

ভাবসম্প্রসারণ:

কীর্তিমানের মৃত্যু নাই।

দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য।

দুর্নীতি জাতীয় জীবনের সকল উন্নতির অন্তরায়।

আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য।

বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে।

১১. সংলাপ ও খুদেগল্প লিখন 

সংলাপ (ডায়ালগ):

মোবাইল ফোনের সুফল ও কুফল নিয়ে দুই বন্ধুর সংলাপ।

উচ্চশিক্ষা বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে শিক্ষক ও ছাত্রের সংলাপ।

পরিবেশ দূষণ ও প্রতিকার নিয়ে দুই বন্ধুর মধ্যে কথোপকথন।

খুদেগল্প:

একটি নির্দিষ্ট সূত্র বা ইঙ্গিত দেওয়া থাকবে (যেমন: সততার পুরস্কার, রক্তে ভেজা একুশ, বা একতাই বল), সেটি অবলম্বনে একটি গল্প তৈরি করতে হবে।

১২. প্রবন্ধ রচনা 

এই অংশে পাঁচটি বিকল্প থাকবে, যার মধ্যে একটি লিখতে হবে। নিচে ভিন্ন ভিন্ন বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রবন্ধ দেওয়া হলো:

See also  100+ মাসি পিসি গল্পের MCQ প্রশ্নের উত্তর | Masi Pisi Golper MCQ 2026

বিজ্ঞান ও প্রযুক্তি: মানবকল্যাণে বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও বাংলাদেশ (বা স্মার্ট বাংলাদেশ)।

অর্থনীতি ও উন্নয়ন: বাংলাদেশের পর্যটন শিল্প, পোশাক শিল্প।

প্রকৃতি ও পরিবেশ: পরিবেশ দূষণ ও তার প্রতিকার, বাংলাদেশের বর্ষাকাল বা বাংলার ঋতু বৈচিত্র্য।

জাতীয় চেতনা ও উৎসব: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মুক্তিযুদ্ধের চেতনা।

অন্যান্য: অধ্যবসায়, স্বদেশপ্রেম, মাদকাসক্তি ও তার প্রতিকার।

Blogger Profile Info
Profile

Bisshas Prodhan

Hi, I’m an SEO Expert and Bangla blogger who creates simple, helpful content like quotes, captions, and educational articles. I focus on making information easy to understand for everyone. I also use SEO strategies to help websites grow and reach more people online. 🌸 Visit: Amarsikkha.com

Leave a Comment